1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ে অবাধ্য হালিম, পিতার সাথে না পেরে ভাই ভাতিজাতে পিটিয়ে জখম করে

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পিতার অবাধ্য সন্তান আ: হালিম। সম্পত্তির জন্য একাধিকবার পিতা জাবেদ আলীকে অপমান ও শারিরীক নির্যাতন করায় অবাধ্য সন্তান আ: হালিমের বিরুদ্ধে ১০ অক্টোবর পিতা জাবেদ আলী বাধ্য হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এর জের ধরে হালিম তার ছোট ভাই অহিদুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় অহিদুলের ছেলে আলভি প্রতিবাদ করায়। আ: হালিম তার ছেলে আবু সিদ্দিক, স্ত্রী, মেয়েসহ আরো কয়েকজন মিলে অহিদুলের বাড়িতে হামলা চালায় দা, বটি, শাবল এবং লাঠি দিয়ে বাড়িঘর ভাংচুর ও অহিদুলকে এলোপাথারি পিটায়। এসময় অহিদুলের ছেলে আলভি তার বাবাকে বাচাঁতে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। ছেলে, স্বামী সন্তানকে বাচাঁতে অহিদুলের স্ত্রী আফরিন এগিয়ে এলে তাকেও পিটিয়ে মারাত্বক আহত করা হয়। এলাকাবাসী এগিয়ে এসে আহদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। হালিম আরো হুমকি দিয়ে যায়, তাদের সময় মতো খুন করে গুম করে ফেলা হবে।

মামলার বাদি অহিদুল জানায়, আমার বড় ভাই হালিম আমার বাবা মার সাথে প্রায়ই ঝগড়া করে, অনেক সময় বাবা মাকে গালিগালাজ করে। এমনকি ঘটনার দিন মা-বাবাকে হালিম মারধর করে। বাবা অতিষ্ঠ হয়ে হালিমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। হালিম মনে করে, আমি বাবার সাথে ছিলাম। এটা ভেবে হালিম আমাকে গালিগালাজ করে। প্রতিবাদ করায় আমাদের উপর হামলা চালিয়ে আমার ছেলে স্ত্রীসহ পিটিয়ে আহত করে।
এ ঘটনায় অহিদুল ইসলাম বাদি হয়ে হালিমসহ কয়েক জনের নামে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানায়, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে আসামীদের গ্রেফতাদের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর