1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একমাত্র সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল চরম বিপর্যয় ঘটেছে। উপজেলার ১০টি কলেজের মধ্যে সর্বনিম্ন পাসের হার নিয়ে তালিকার দশম অবস্থানে রয়েছে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজে এবার পাসের হার মাত্র ২৩ শতাংশ। গত বছরও পাসের হার ছিল ২৪ দশমিক ৩৫ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবারের ফলাফল আরো খারাপ হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় সোনারগাঁ সরকারি কলেজ থেকে ১ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ হাজার ৫০৯ জন। উত্তীর্ণ হয়েছে মাত্র ৩৪৭ জন। বাকি ১ হাজার ১৬২ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক বিভাগ থেকে ১৫৭ জন পাস করেছে এবং অকৃতকার্য হয়েছে ৫২৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছে ১১০ জন, ফেল করেছে ৩৯৬ জন। অন্যদিকে বিজ্ঞান বিভাগ থেকে ৮০ জন উত্তীর্ণ হলেও অকৃতকার্য হয়েছে ২৬৬ জন।
কলেজটির এমন ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের একটি অংশ ছাত্ররাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ায় পড়াশোনায় পর্যাপ্ত মনোযোগ দিতে পারছে না। পাশাপাশি শ্রেণিকক্ষে উপস্থিতির অনীহা, শিক্ষার্থীর তুলনায় প্রয়োজনীয় পাঠদান ব্যবস্থার সীমাবদ্ধতা এবং নিয়মিত ক্লাস না হওয়ায় বিষয়টিও ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন তাঁরা।
সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজের এমন ফলাফলে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান ফিরিয়ে আনতে হলে পাঠদান কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করা, নিয়মিত ক্লাস গ্রহণ, শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
এদিকে উপজেলার ১০টি কলেজের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ৫৪ দশমিক ৬১ শতাংশ পাসের হার নিয়ে প্রথম অবস্থানে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। ৪৮ দশমিক ৩৬ শতাংশ পাসের হার এবং দুটি জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ। ৪২ দশমিক ৪৭ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় হয়েছে হোসেনপুর কলেজ। চতুর্থ অবস্থানে রয়েছে ঐতিহ্যবাহী সোনারগাঁ জি. আর. ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৪০ দশমিক ৫৪ শতাংশ। ৩৯ দশমিক ৫০ শতাংশ পাসের হার নিয়ে পঞ্চম অবস্থানে সিনহা স্কুল অ্যান্ড কলেজ। মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ ৩৩ দশমিক ৭৫ শতাংশ পাসের হার নিয়ে ষষ্ঠ, বারদী স্কুল অ্যান্ড কলেজ ২৮ দশমিক ৫৭ শতাংশ নিয়ে সপ্তম এবং সোনারগাঁ আইডিয়াল কলেজ ২৭ দশমিক ৫৫ শতাংশ পাসের হার নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে। ২৬ দশমিক ০৯ শতাংশ পাসের হার নিয়ে নবম অবস্থানে রয়েছে সোনারগাঁ নলেজ কিং কলেজ।
উপজেলার অন্যান্য কলেজের তুলনায় সোনারগাঁ সরকারি কলেজের এমন নিম্নমুখী ফলাফল শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে কলেজটির হারানো শিক্ষার পরিবেশ ও সুনাম ফিরিয়ে আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর