1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

​প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

উন্নত যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সোনারগাঁয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​রোববার (১নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের ভবনের সামনে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্ধ হাফেজ রাজীবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং
​উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মাসুদ ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও যুব সংগঠনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাহান মেম্বার, সভাপতি, সোনারগাঁ পৌর বিএনপি, হারুনুর রশিদ মিঠু, সাবেক সহ সভাপতি, নারায়ণগঞ্জ জেলা যুবদল, রকিবুল হাসান, যুবদল নেতা, সোনারগাঁ, মো: মোস্তাফিজুর রহমান ভূইয়া মামুন, যুবদল নেতা সোনারগাঁ৷ যুব উদ্যোক্তা এবং যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উজ্জল হোসেন মাসুম, বিজয় ধ্বনী যুব সংঘ, আফরিন খান, হাবিবপুর যুব সংঘ, হাফেজ রাজিব, ফয়সাল আহমেদ, সোনারগাঁ জনকল্যাণ যুব সংঘ, এবং তৌফিকা শাহেদ, বিকশিত নারী যুব সংঘ।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তারা তাদের মতামত তুলে ধরেন এবং সফল যুব সংগঠক, সফল যুব নারী ও শ্রেষ্ঠ সংগঠকদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থান ও যুব উন্নয়নের লক্ষ্যে ২১ জন যুবকের মাঝে ২৪ লক্ষ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক এবং বৃক্ষ বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর