1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

রাজবাড়ীতে লিফলেট বিতরণ করতে গিয়ে বিএনপি’র ধাওয়া খেলেন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী!

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৮ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধি :- লিফলেট বিতরণ করতে গিয়ে রাজবাড়ীতে বিএনপি’র নেতাকর্মীদের ধাওয়া খেয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র, মোহাম্মদ আলী চৌধুরী। গতকাল (৫ই ফেব্রুয়ারি) বুধবার দুপুরে রাজবাড়ী শহরের রাসা টাওয়ার এর সামনে থেকে এ ঘটনা ঘটে। লিফলেট বিতরনের ঘটনায় খবর পেয়ে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান,জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান (লিখন) সহ জেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজবাড়ী শহরে উচ্চস্বরে মিছিল করে গেলে, আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীরা শব্দ শুনেই দৌড়ে পালিয়ে যান। এই লিফলেট বিতরণের বিষয়ে জেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক রেজাউল করিম (পিন্টু) বলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও তার গুন্ডাবাহিনীরা মিলে রাশা টাওয়ার এলাকায় লিফলেট বিতরণ করেছে। এমত অবস্থায় জেলা বিএনপি’র নেতাকর্মীরা খবর পেলে সেখানে গিয়ে দ্রুত অবস্থান নেয়।লিফলেট বিতরণকারীরা বিএনপি’র নেতাকর্মীদের দেখে সেই স্থান থেকে দৌড়ে পালিয়ে যায়। আমরা জেলা বিএনপি নেতাকর্মীরা স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে নির্বিঘ্নে সব সময় শক্ত পদক্ষেপ নেব। আর কোন আওয়ামী লীগের দোসোররা যদি এমন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিবো। জেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনকে আওয়ামী লীগ দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর