1. admin@pratidinernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​

বারদীর নুনেরটেকে কৃষি উন্নয়নে তারেক রহমানের ঘোষিত দিকনির্দেশনা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ চরাঞ্চল নুনেরটেকে কৃষকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল বারদীর নুনেরটেক এলাকায় ব্যতিক্রমী এ সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা কৃষকদল।

সভায় নুনেরটেকের কৃষকদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের উন্নয়নে তারেক রহমানের ঘোষিত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং কৃষি খাতের উন্নয়নে দলীয় পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপুর সভাপতিত্বে আলোচনার অংশ গ্রহণ করেণ নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, বিএনপি নেতা মাসুম রানা, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, সোনারগাঁ পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য জামাল হোসেন, সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, বারদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শারজাহানসহ সভাপতি ফজুল, জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন মোল্লা, রোকন মিয়া, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু মিয়া, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন,  সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি সোলমান, বারদী ইউনিয়ন কৃষক দলনেতা বিল্লাল হোসেন, আক্তার, ইবরাহিম, ইউসুফ, আলমগীর, সোলেমান, সালাউদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট ও কৃষকদের কৃষিকাজে ব্যবহার্য উপহার সামগ্রী বিতরন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর