1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ পরিক্রমার উদ্যোগে শনিবার সন্ধ্যায় সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমানের সভাপতিত্বে ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কবি শাহেদ কায়েস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিশু সাহিত্যিক মোহাম্মদ শাহ আলম, কবি রহমান মুজিব, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সংস্কৃতি কর্মী রিপন ভুইয়া, সোনারগাঁ প্রেস ক্লাবের সহ সভাপতি ফজলে রাব্বী সোহেল, অর্থ সম্পাদক মিজানুর রহমান, লিটল ম্যাগাজিন কিনতু’র সম্পাদক হাসান মাহমুদ রিপন, সোনারগাঁ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, সাহিত্যকর্মী গাজী মোবারক, সোনারগাঁ সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, উদিচী শিল্পগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এরশাদ হুসাইন অন্য, সদস্য ও সাংস্কৃতিকর্মী দেওয়ান শামসুর রহমান, রোকেয়া আক্তার, সালেহ জুম্মান, মো. ওয়াসকুরুনী ভুইয়া, খাদিজা আক্তার মৌসুমী, শামীমা নাসরিন ও লতা মাহমুদ প্রমূখ।

সেমিনারে সোনারগাঁয়ের শিল্প-সংস্কৃতির বর্তমান ও ভবিষ্যত নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা বলেন, সোনারগাঁ এক সময় শিল্প-সংস্কৃতিতে বেশ সমৃদ্ধ ছিল। সেই পুরাতন ঐহিত্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে সোনারগাঁয়ের সকল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে এক যোগে কাজ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর