1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

জামায়াত নেতা প্রিন্সিপাল ইকবালের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী স্কলার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় সেক্রেটারি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভুঁইয়া।
বুধবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলার মোগরাপাড়া জামায়াতের ইসলামীর নিজস্ব অফিসে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
ড. ইকবাল হোসাইন বলেন, একটি গোষ্ঠি আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। কলতাপাড়া ফাযিল মাদরাসায় সভাপতি হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রভাব নেই আমার। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় যোগ্য মনে করেছে বিধায় তারা আমাকে সভাপতি করেছে। এতে কারো কোনো হাত নেই।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই মাদরাসাটি অবহেলিত অবস্থায় ছিল। পুরো সোনারগাঁয়ে একটি মাত্র ফাযিল মাদরাসা। তারপরও এই প্রতিষ্ঠানটি অবহেলিত অবস্থায় আছে। আমি সভাপতি হওয়ার পর এই মাদরাসাকে আলিমের সেন্টার করেছি। এছাড়া কামিলের মান উন্নতি করার জন্য আবেদন করেছি।
প্রিন্সিপাল ইকবাল আরো বলেন, এর আগে কিছু শিক্ষক নিয়মিত প্রতিষ্ঠানে আসতো না। এমনকি তারা মনমতো ক্লাস করতো। আমি সভাপতি হওয়ার পর থেকে সব শিক্ষক ১০টা থেকে ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানে থাকার বাধ্য করেছি। ফলে শিক্ষক ইবরাহীম ও কতিপয় গোষ্ঠী আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে।
ড. ইকবাল আরও বলেন, আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে সোমবার মানববন্ধন করেছে। এতে আমার খুব মানহানি হয়েছে। এর ফলে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

পরিশেষে তিনি সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক এবং এলাকাবাসীর সবার সহযোগিতা কামনা করেন।
এসময় জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তর শাখার আমির মাওলানা মোঃ ইসহাক, জামায়াত নেতা মোঃ রবিউল হোসাইন, জামায়াতের যুব বিভাগের নেতা সোহানুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর