1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে শিক্ষা ও স্বাস্থ্যখাতের গুনগত মানোন্নয়ন করা হবে — সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাধ্যমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। শনিবার সকালে সোনারগাঁয়ের জি আর ইন্সটিটিউট এর মিলনায়তনে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শিক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শায়লা নাসরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজারিয়া কলিমুল্লা কলেজের প্রভাষক সাইফুর রহমান আহসানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সোনারগাঁ সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আশরাফুজ্জামান অপু, ডেমরা কলেজের প্রিন্সিপাল ডঃ নুরে আলম ও সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির। এ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল ৩৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সংঘের যুগ্ম-সম্পাদক একে লুৎফুল কবির, সরকারি সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক  আবুবকর সিদ্দিক মোল্লা, ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ আনোয়ার হোসেন  আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ ছোলাইমান খন্দকার, এডভোকেট আমির হোসেন, ব্যাংকার জুলহাস উদ্দিন,  সোনারগাঁ সংঘের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক  অধ্যাপক ডাঃ শহীদুল ইসলাম শাহীন সহ-প্রচার সম্পাদক দেওয়ান সামছুর রহমান, দপ্তর সম্পাদক এ কে এম জানে আলম দীপু, সদস্য,অধ্যাপক মাহফুজুল হায়দার, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, মজিবুর রহমান, মেজর হামিদা আক্তার, মাহবুব, জিআর ইন্সটিটিউটের সভাপতি তুহিন মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সংঘের সহ-সাহিত্য প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক,

এর আগে  সোনারগাঁ সংঘের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডা. গাজী জাহাঙ্গীর। এ পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাঃ আহমেদুল কবির মিলন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব, সোনারগাঁ সংঘের সহসভাপতি কাজী আলমগীর এবং সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও সোনারগাঁ সংঘের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহবায়ক অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর