1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে সাড়ে সাত’শ বছরের প্রাচীন গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় সাড়ে সাত’শ বছরের প্রাচীন উপমহাদেশের প্রথম হাদিস চর্চা কেন্দ্রের গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে ধ্বংস প্রায় প্রাচীর গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি রহমান মুজিব, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটি’র সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সাংস্কৃতিক সংগঠন চারণ এর সভাপতি মো. বেলায়েত হোসেন, সোনারগাঁ সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখ্খার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান আব্দুর রহমান, শিক্ষিকা শামীমা নাসরিন ও সংগঠক রাসেল আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় আনুমানিক ১২৭৮ খ্রিষ্টাব্দে উজবেকিস্তান থেকে আগত ইসলামি চিন্তাবিদ শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা একটি হাদিস চর্চা কেন্দ্র গড়ে তুলেছিলেন। ওই সময় দেশ-বিদেশে এটির ব্যাপক পরিচিতি ছড়িয়ে পরে। এ চর্চা কেন্দ্রটির পাশেই ছিল একটি সমৃদ্ধ গ্রন্থাগার। বর্তমানে এর ধ্বংসাবশেষ টিকে রয়েছে। অবিলম্বে এ গুরুত্বপূর্ণ প্রত্ন সম্পদটি সংস্কার ও সুরক্ষার দাবি জানান বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর