1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

আগামী শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাই– উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা সমাজকল্যাণ মন্ত্রনালয় এবং মহিলাও বিষয়ক মন্ত্রণালয় শারমিন এস মুরশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা জীবন দিয়ে আমাদের একটা সুন্দর দেশ উপহার দিয়ে গেল, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। হে বীর সেনানীরা তোমাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। আমরা সে ভাবে কাজ করছি।
এ দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে লাইসেন্স চেক করছে। যাদের লাইসেন্স নাই তাদের বলছে, স্যার আপনার লাইসেন্সের মেয়াদ শেষ তাড়াতাড়ি নবায়ন করুন।
কচি বাচ্চারা আমাদের মানবিকতা শেখাচ্ছে। সেই থেকে শুরু হলো অন্যায়ের প্রতিবাদ। তারা আঙুল দিয়ে শিখিয়েছে কি ভাবে মানবিক হতে হয়। তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। কি ভাবে ভালো ভাবে বাচতে হয়। যুগে যুগে মেধাবীরা শিখিছে কি ভাবে, সাম্য, মৈত্রি তৈরি করতে হয়।

তিনি আরো বলেন, ব্যাবসা করে আমরা জীবিকা নিবাহ করছি। তার মানে এই নয়, শিশু পাচার করতে হবে। শিশু পাচার করে ব্যাবসা এটাকে আমি ব্যাবসা বলি না। এটা মূলত মানবতা বিরুধী অপরাধ।
নারী নির্যাতন, শিশু নির্যাতন, এসব পুজিবাদি সমাজ ব্যাবস্থার কাজ আমরা চাই না।
যে ব্যাবসা দেশ, দেশের মানুষ রক্ষা করতে পারে না। তাকে আমরা ব্যাবসা বলি না।  এসব ধ্বংসাত্বক কাজ থেকে সবাইকে ফিরে আসতে হবে। তোমরা যারা বিপথে আছো সুপথে না আসলে আমরা নতুন করে ভাববো।
তুমি শ্রেষ্ট, তোমার শ্রেষ্টত্ব দিয়ে সমাজের অস্তিত্ব রক্ষা করো, সমাজকে বিনির্মাণ করো।
তিনি বলেন,
বাংলাদেশে আত্মহত্যার হার বেড়ে যাচ্ছে, মেয়েদের পাশাপাশি ছেলেরাও আজ আত্মহত্যা করছে। নারী শিশু নির্যাতন বন্ধ করতে কবে। আপনারা ১০৯ নাম্বারে কল করে অভিযোগ করবেন। আমরা আপনাদের সহযোগিতা করবো। ২৪ ঘন্টা আমাদের সার্ভিস খোলা আছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের সাথে আমার কথ হলো মোবাইলে আসক্ত হবে না। মাদক থেকে দূরে থাকবে। প্রতিটা স্কুলে একটা টেবিলে থাকবে। সেখানে অভিযোগ বক্স রাখবেন। সকল অভিভাবকরা নালিশ করতে পারবে। সে নালিশ শুনে শিক্ষার্থীদের সংশোধন করবেন শিক্ষকরা। এ সমাজে যে ভাবে মহামারী হিসেবে মাদকদ্রব্য ছড়িয়ে পড়ছে। মহামারি মাদক থেকে শিশুদের বাঁচাতে হবে।

শিশুদের প্রতি অন্যায় করা যাবে না। আর শিশু নির্যাতন বন্ধ করতে হরে। আগামীর নতুন বাংলাদেশের জন্য শিশুদের রক্ষা করতে চাই।
মায়েদের বলছি, আমি আপনাদের সহযোগিতা করবো। শিশুরা যাতে মনমানসিকতায়, শারীরিক ভাবে ভালো ভাবে বেড়ে উঠতে পারে সে ব্যাবস্থা থাকেতে হবে।
আজকের শিশু আগামীর ভবিষ্যত।

আমাদের নতুন বাংলাদেশ নিয়ে, আমাদের শিশুরা যেন নতুন দেশ করতে পারে। সে ব্যাবস্থা আমরা করে যাবো। সময় মতো নির্বাচন হবে। সে কাজ চলমান আছে। সবাই মিলে নির্বাচনি মাঠকে শান্তিপূর্ণ করুন। আমরা দেশের অসময়ে দায়িত্ব কাঁদে নিয়েছি।
আমরা আজ আছি কাল চলে যাবো। তবে সম্মান নিয়ে যেন যেতে পারি, দোয়া ও সহযোগিতা করবেন। ১৬ বছরের অন্যায় ১ বছরেই শেষ করা যাবে না। যদি নিরাপদ দেশ না রেখে যেতে পারি তাহলে বাচ্চাদের প্রাণদান বৃথা হবে। আগামী বাংলাদেশের
শিশুদের নিরাপদ রেখে যেতে চাই।

৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে সোনারগাঁ রয়েল রিসোর্টে একটি বেসরকারি বিদ্যালয়ের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
বাংলাদেশ কমার্স ব্যাংক এর নির্বাহী কমিটির চেয়ারম্যান মহসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক অতিরিক্ত নাঈমা ইসলাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা বি আর বিলকিস, দবির উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রাশেদ হাসান প্রমুখ।
পরে সোনারগাঁও উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও  সনদ বিতরণ করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর