1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

দিল্লির জুজুর ভয়ে আমাদের ছেলে মেয়েরা আর মাথানত করবে না; ইনশাআল্লাহ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

ফজল মুহাম্মদ, টরেন্টো। কানাডা

1952 সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার বুকে দিল্লি যে গোপন এজেন্ডা বাস্তবায়নে হাজারো ফন্দি ফিকির করেছে; উহার শিকড় সমূলে উপড়িয়ে ফেলতে হবে । আমরা তিতুমীর, ফকির মজনুশাহ থেকে কাবুলের আহমদ শাহ আবদালীর রণ কৌশলে এগিয়ে যাব। আমাদেরকে এখন বলা হচ্ছে পশ্চিমা বিশ্বের অনেক মোড়ল রাষ্ট্র ছাত্র শিবিরের এই বিজয়ের মিছিলকে নেগেটিভ হিসেবে দেখবে। যারা ঐ সব ভয় দেখিয়ে থাকে ওদের বলুন, পশ্চিমা বিশ্বের কলোনিয়াল মাষ্টার মাইন্ড যারা তারা কবে কখন আমাদের হিমালয়ান উপমহাদেশের স্বাধীনতা এবং সার্বভৌম রাষ্ট্রের পরিচিতিকে সন্মান করেছে ?
ওরা এখনো আমাদের দেশকে ওদের কলোনিয়াল দেশ মনে করে। আমরা প্রতিবেশী সহ সকল ভিনদেশী রাষ্ট্রের সাথে সম অধিকার এবং ভদ্র কূটনৈতিক, অর্থনৈতিক , সামাজিক ও সামরিক সহযোগিতা ও চুক্তি চাই। কোন গোলামী গিরির সমঝোতা স্মারক নয়।
আসুন আমাদের ছেলে মেয়েদের আরো সাহসী ও যোগ্য করে গড়ে তুলি। কবি ইকবাল বলেছেন, চীন হামারা, হিন্দুস্তান হামারা, সারা দুনিয়া হামারা। কাবুল থেকে রেংগুণ। আর সম্রাট বাবর থেকে সম্রাট জাফরের এই বিশাল জনপদের প্রতিটি জনগোষ্ঠীর স্বাধীনতা আর অধিকার যেন আর কোন কলোনিয়াল শক্তি পদানত করতে না পারে; সেই শিক্ষা তথা ছবক আমাদের এই নতুন তরুণ বাহিনীর কানে কানে পৌঁছে দিতে হবে।

ফজল মুহাম্মদ। টরেন্টো। কানাডা। 13 ই সেপ্টেম্বর 2025।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর