
আব্দুল হান্নান, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রাতিনিধি:
আগামীকাল ২জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে বাংলাদেশ শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসন মিলে পরীক্ষাকে নকল মুক্ত এবং সুষ্ঠু সুন্দর করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন নকলমুক্ত পরীক্ষা উপহার দেওয়ার জন্য কঠোর প্রস্তুতি গ্রহণ করেছেন।
এর মধ্যে সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ এবং নকলের সাথে জড়িত শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদের আইনের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও পরীক্ষাকেন্দ্রে নকল রোধে ব্যর্থ হলে বা কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদেরও দায় নিতে হবে।
ডিজিটাল প্রতারণা রোধ: প্রশ্নপত্র ফাঁস, প্রক্সি পরীক্ষা এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রতারণা বন্ধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, আগামীকাল ২জুলাই হতে ৪আগস্ট ২০২৬পর্যন্ত যে কোন কোচিং সেন্টার, পরীক্ষা কেন্দ্র/উপকেন্দ্র ভেন্যুর ২০০গজের মধ্যে পরীক্ষা চলাকালীন সময়ে ফটোস্ট্যাট, মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে ।
এবার (২০২৬ সালে) দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে সর্বমোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন এইচএসসি ও সমমানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৯টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৬ হাজার ৬১৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাকা বোর্ডে:৩ লাখ ৩৯৩ জন।
মাদরাসা শিক্ষা বোর্ড: ৯২ হাজার ৯০৫ জন।
কারিগরি শিক্ষা বোর্ড: ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।এবারের এইচএসসি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।