
মোঃ আক্তার হোসেনঃ- মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলা মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোঃ আজিম আল রাজি এখন জনপ্রিয়তার শীর্ষে ।
তিনি বিক্রমপুর কুঞ্জ বিহারী কলেজ ছাত্র সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও সাবেক,এ,জি,এস, সাবেক যুবদল সভাপতি, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি, সাবেক কোষাধ্যক্ষ সিরাজদিখান থানার বিএনপি ও সাবেক চেয়ারম্যান মধ্যপাড়া ইউনিয়ন, মোঃ আজিম আল রাজী।
স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনের সূচনা করা মুহাম্মদ আজিম আল রাজী বিগত আওয়ামী সাসন আমলে হামলা মামলা কারা নির্যাতনের শিকার বহুবার ।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
সম্ভাব্য প্রার্থিতা নিয়ে মুহাম্মদ আজিম আল রাজী বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে মধ্যপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, আদর্শবান ও মডেল , স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়নে পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।
জনগণের সুখ-দুঃখে সব সময় পাশে থেকে তাদের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হলেও চূড়ান্ত প্রার্থী নির্ধারণ নির্ভর করবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়া ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর। পাশাপাশি নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা বিপুল ভোটে জয়ী হয়ে ছিলেন। মোঃ আজিম আল রাজী।