1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে মাদক মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধারের মামলায় মো. মোরসালিন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় গাঁজা উদ্ধারের ঘটনায় তাকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুই ধারায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) নারায়ণগঞ্জের জেলা দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ মার্চ সোনারগাঁও থানাধীন সোনাপুর এলাকার আহম্মেদনগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসার একটি কক্ষে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে থাকা মো. মোরসালিনের হেফাজত থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এ ঘটনায় সোনারগাঁও থানার এসআই অংকুর কুমার ভট্টাচার্য বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি সোনারগাঁও থানার মামলা নং-৩৪, তারিখ ২৯ মার্চ ২০২৫ এবং জিআর নং-১১৯/২৫ হিসেবে রুজু হয়।
পরে মামলার তদন্ত শেষে একমাত্র আসামি মোরসালিনের বিরুদ্ধে ২০২৫ সালের ২ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর মামলাটি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল।
বিচার শেষে আদালত ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৪(গ) অনুযায়ী মোরসালিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া ৬ কেজি গাঁজা রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(খ) অনুযায়ী তাকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর