1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে অসুস্থ যুবদল নেতা অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রতিনিধি : অসুস্থ সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য হাফেজ অলির পাশে এসে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পুত্র ও তরুণ সমাজসেবক খাইরুল ইসলাম সজিব। গুরুতর অসুস্থ হাফেজ অলির উন্নত চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন তিনি।

​জানা যায়, সম্প্রতি শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে হাফেজ অলির হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। বর্তমানে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। বিষয়টি জানতে পেরে শুক্রবার (১০ জুলাই) বিকেলে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এমপি পুত্র ও সাবেক জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।

​এই মানবিক উদ্যোগের বিষয়ে খাইরুল ইসলাম সজিব বলেন, যুবদল হাফেজ অলি আমাদের রাজনীতির সহযোদ্ধা এবং আমার ছোট ভাইয়ের মতো। তার শারীরিক অসুস্থতার কথা শুনে আমি ব্যথিত। একজন মানুষ হিসেবে এবং দলের একজন কর্মী হিসেবে তার বিপদে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আমি তার সুস্থতা কামনা করছি এবং চিকিৎসার সার্বিক বিষয়গুলোতে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক সালে মুছা, সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী রানা ও আল আমিন, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান ও নোবেল মীর, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আওলাদ হোসেন এবং উপজেলা যুবদল নেতা রোকনসহ স্থানীয় নেতাকর্মীরা।

​তরুণ নেতার এমন মানবিক সহায়তায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে প্রশংসার জোয়ার বইছে। সবাই হাফেজ অলির দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর