1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে ১ কোটি ৪২ লাখ টাকার রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ আক্তার হোসেনঃ-
‎সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে ১ হাজার মিটার আরসিসি রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মুসারচর বেবি স্ট্যান্ড থেকে ভূঁইয়া বাড়ি মসজিদ হয়ে সাদেকের বাড়ি পর্যন্ত এ রাস্তা নির্মাণ করা হবে।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে রাস্তার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। প্রায় ১ কোটি ৪২ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে রাস্তাটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফা এন্টারপ্রাইজ।

‎জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এবং সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার ও উন্নয়ন প্রয়োজন ছিল। আরসিসি রাস্তা নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।
‎স্থানীয় বাসিন্দারা দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর