1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁ ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের সুরক্ষা বিষয়ক সভা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

সোনারগাঁ ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের আওতাধীন বারদী হাই স্কুল এন্ড কলেজে সুরক্ষা বিষয়ক সভায় পরিদর্ষন করেন আতিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার নারায়ণগঞ্জ।

(০৩ সেপ্টেম্বর) বুধবার ব্র্যাকের “শিখা” প্রকল্পের আওতাধীন বারদী হাই স্কুল এন্ড কলেজে সুরক্ষা বিষয়ক সচেতনতা সভায় প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে আসেন জনাব মোঃ আতিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জ।

ব্র্যাকের “শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানি মুক্ত পাবলিক ও প্রাইভেট স্পেস তৈরি” শীর্ষক প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। চার বছর মেয়াদি এ প্রকল্পটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত চলবে।

ব্র‍্যাক শিখা প্রকল্প কর্তৃক নির্ধারিত স্কুল সমূহে ” বাংলাদেশে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি কমানোর লক্ষ্যে” বাংলাদেশের ঢাকা, চিটাগাং, রাজশাহী, গাজিপুর, বরিশাল ও নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, পরিবহন ও ডিজিটাল প্লাটফর্মে এই প্রকল্প নারী ও শিশুদের নিরাপত্তার লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় বারদী বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সচেতনতা মূলক সভা, শিক্ষকদের সচেতনতামূলক সভা, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা, যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবকদের সচেতনতামূলক সভা, শিক্ষকদের সাইকোসোশ্যাল ট্রেনিং, শিক্ষার্থীদের মধ্যে০ থেকে পিয়ার লিডার নির্বাচন, যুব ফোরাম গঠন, এবং বিভিন্ন কালচারাল এক্টিভিটিজ এর মাধ্যমে স্কুলে যৌন হয়রানি প্রতিরোধ ব্যবস্থাকে আরো জোরদার করা।
সভা পরিদর্শন ও সেশন পরিচালনায় অংশগ্রহণ করে আতিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার জানান, ব্র‍্যাক সোশ্যাল কমপ্লায়েন্স পোগ্রামের আওতাধীন শিখা প্রকল্পের এমন উদ্যোগ আসলেই আমাদের বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের ভূমিকা রাখবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী, প্রকল্প কর্মকর্তা মো: মিজানুর রহমান পারভেজ, মোদাচ্ছেরুল হক পাভেল।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর