1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

দিল্লির হোটেলে আগুন একই পরিবারের ৮জন নিহত, আহত ৮ বাংলাদেশি, তিনজনের অবস্থা “আশঙ্কাজনক

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত

 

 

আব্দুল হান্নান,সোনারগাঁও (নারায়ণগঞ্জ )প্রাতিনিধি:-

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা ‘গুরুতর’। বৃহস্পতিবার (৪ জুন) ফেসবুকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। তবে আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে বুধবার (৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮ এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে ২১ জনের প্রাণহানি হয়েছে, এর মধ্যে ১৮ জন বিদেশি রয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার কথা জানায় এই দুই সংবাদমাধ্যম। তবে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে কোনও বাংলাদেশির প্রাণহানির কথা উল্লেখ করা হয়নি।

হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এই আটজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ফ্লারিশ স্টে নামের ওই পাঁচতলা হোটেলে বুধবার সকালে আগুন লাগে। সেদিকে বিকালে দেয়া বিবৃতিতে বাংলাদেশ হাইকমিশন পাঁচ বাংলাদেশির আহত হওয়ার তথ্য দিয়েছিল।

অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদের হতাহত হওয়ার তথ্যও দিয়েছে হাইকমিশন। বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ভারতের ৯, নাইজেরিয়ার ৪, মোজাম্বিকের ২, লাইবেরিয়ার ১ এবং উজবেকিস্তানের ১ জন মারা গেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আহত বাংলাদেশিদের আন্তরিকতার সঙ্গে দিল্লির বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে ভারতীয় কর্তৃপক্ষ। বাংলাদেশ হাইকমিশন সার্বক্ষণিকভাবে চিকিৎসাধীন বাংলাদেশিদের শারীরিক অবস্থার তদারকি করছে।’

হাইকমিশন বলেছে, চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্যের জন্য তাদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীদের আহত ব্যক্তিদের সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে হাসপাতাল

কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর